ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৫ টাকা ১০ পয়সা বা ৯.৯৪ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ১৬৭ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৮১ বারে ৬৯ হাজার ৭০৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯.৯০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৮৫ বারে ৪ লাখ ৩৮ হাজার ৮০২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম টেক্সটাইল, জেনারেশন নেক্সট, কর্ণফুলী ইন্স্যুরেন্স, রহিম টেক্সটাইল, বিজিআইসি, নুরানি ডাইং, আল-হাজ্ব টেক্সটাইল ও ইনটেক লিমিটেড।