শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
সেপ্টেম্বরের শীর্ষ ২০শে যেসব ব্রোকারেজ প্রতিষ্ঠান
প্রকাশিত - অক্টোবর ১, ২০১৮ ৫:০৭ পিএম

বরাবরের মতো চলতি বছরের সেপ্টেম্বর মাসেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে প্রথম স্থন ধরে রেখেছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। তবে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানিকে পিছে ফেলে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, তৃতীয় স্থানে রয়েছে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি, চতুর্থ অবস্থানে রয়েছে ব্রাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড। পঞ্চম স্থানে ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট,ষষ্ঠ স্থানে ইবিএল সিকিউরিটজ লিমিটেড, ইউনিক্যাপ সিকিউরিটিজ রয়েছে সপ্তম স্থানে রয়েছে।
অষ্টম অবস্থানে স্থানে সিটি ব্রোকারেজ লিমিটেড, নবম অবস্থানে ইউনাইটেড সিকিউরিটিজ ও দশম অবস্থানে রয়েছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড।
এছাড়া শীর্ষ ২০ শে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটজ, শান্তা সিকিউরিটজ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিস, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বিএলআই সিকিউরিটিজ, আইআইডিএফসি সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ ও রয়্যাল ক্যাপিটাল লিমিটেড।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.