শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
যেভাবে বিশ্ববিনিয়োগকারী সপ্তাহ পালন করবে বিএসইসি
প্রকাশিত - অক্টোবর ১, ২০১৮ ৭:২৮ পিএম

আগামী ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বিশ্ববিনিয়োগকারী সপ্তাহ পালন করবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও) সদস্য হিসেবে এই সপ্তাহ পালন করবে বিএসইসি।
বিএসইসি সূত্র মতে, বিশ^ বিনিয়োগকারী সপ্তাহ পালন উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বিএসইসি। এর মধ্যে আগামী ৭ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনিসটিটিউটে উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, অর্থমন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
পরে পুঁজিবাজারের গুরুত্ব ও বিনিয়োগকারী সুরক্ষা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এত সেশস চেয়ার হিসেবে থাকবেন বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম।
আলোচক হিসেবে থাকবেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার, সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী, বিএমবিএ সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী। ৮ অক্টোবর সিডিবিএল, ৯ অক্টোবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ১০ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ১১ অক্টোবর সেমিনার করবে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন (বিএমবিএ)।
এ উপক্ষ্যে আগামী বৃহস্পতিবার বিএসইসি কার্যালয়ে সংবাদ সসম্মেলন করা হবে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.