ছাত্রলীগ নেতাদের বিচার দাবিতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ৪৮ শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে মাভাবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে ৪৮ জনের পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলামের কাছে জমা দেয়া হয়।
পদত্যাগপত্র জমা দেয়াদের মধ্যে রয়েছেন ২ জন রিজেন্ট বোর্ড সদস্য, ৪ জন ডিন, ৪ জন প্রভোস্ট, ১৪ জন বিভাগীয় চেয়ারম্যান, সকল হাউস টিউটর ও সকল সহকারী প্রক্টরসহ ৪৮ শিক্ষক।