পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এম.এ. রউফ শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই উদ্যোক্তা এমটিবির ২ লাখ শেয়ার কিনবে।
এম. এ. রউফ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।