উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন (১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাত বদল হওয়া ৪১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আর ব্যাংক খাতের শেয়ার দর বেড়েছে ৯০ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ব্যাংক খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭টির বা ৯০ শতাংশের। শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ডাচবাংলা বাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১.২০ টাকা বেড়েছে সিটি, রূপালী ও শাহজালাল ইসলামী ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৮০ টাকা করে বেড়েছে প্রাইম ও যমুনা ব্যাংকের শেয়ার দর।
এছাড়া ব্র্যাক ব্যাংকের ০.৭০ টাকা; এনসিসি ও ওয়ান ব্যাংকের ০.৫০ টাকা করে; আল আরাফাহ ইসলামী, ঢাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ও সাউথইস্ট ব্যাংকের ০.৩০ টাকা করে; উত্তরা, স্যোসাল ইসলামী, পূবালী, প্রিমিয়ার, মার্কেন্টাইল, ব্যাংক এশিয়া ও ইসলামী ব্যাংকের ০.২০ টাকা করে এবং এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আইএফআইসি, ন্যাশনাল, স্ট্যান্ডার্ড, ট্রাস্ট ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে বেড়েছে।
আজ শুধু এবি ব্যাংকের শেয়ার দর কমেছে। ব্যাংকটির শেয়ার দর কমেছে ০.১০ টাকা।
আর ইস্টার্ন ও আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।