শনিবার, ১৮ জুলাই ২০২৬
একনজরে তিন কোম্পানির লভ্যাংশ
প্রকাশিত - অক্টোবর ২১, ২০১৮ ৮:০৮ পিএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের তিন কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডাররেদর জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন,১৮ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির পর্ষদ। কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা, স্কয়ার টেক্সটাইল ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
বিকন ফার্মা: বিকন ফার্মা শেয়ার হোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৯ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ ডিসেম্বর সকাল ১১টায় কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস: স্কয়ার ফার্মাসিউটিক্যালস শেয়ার হোল্ডারদের জন্য ৪৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।এরমধ্যে ৩৬ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৭২ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৮ টাকা ৪১ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
স্কয়ার টেক্সটাইল: স্কয়ার টেক্সটাইল শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ২০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। তথ্যমতে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৩ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৬৩ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর সকাল ১১ টায় ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.