ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সমন্বিত ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সাইয়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মাকসুদ কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, আগের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে নতুন করে আবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।