
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিগুলো হলো– অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিবিএস ক্যাবল, আমরা নেটওয়ার্ক, আইসিবি, কাশেম ইন্ডাস্ট্রিজ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ:
অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৯৬ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩১ টাকা ৫৩ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৫ নভেম্বর।
বিবিএস ক্যাবল:
বিবিএস ক্যাবলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ৩১ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৮ নভেম্বর।
আমরা নেটওয়ার্ক:
আমরা নেটওয়ার্কের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩২ টাকা ৩৩ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১২ নভেম্বর।
আইসিবি:
আইসিবির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩০ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ২৭ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৭ টাকা ২৬ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৪ নভেম্বর।
কাশেম ইন্ডাস্ট্রিজ:
কাশেম ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ২৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ নভেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১৩ নভেম্বর।
বসুন্ধরা পেপার মিল:
বসুন্ধরা পেপার মিলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৩ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৯ টাকা ১৮ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২২ নভেম্বর।