শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মুন্নু জুট স্টাফলার্স, মুন্নু সিরামিক, আরএন স্পিনিং, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, মেট্রো স্পিনিং, আনলিমাইয়ার্ন, নূরানী ডাইং, আইটি কনসালটেন্টস এবং ফরচুন সুজ।
কোম্পানিগুলোর মধ্যে মুন্নু জুট স্টাফলার্স ৩৫০ শতাংশ বোনাস, মুন্নু সিরামিক ৩০ শতাংশ বোনাস, আরএন স্পিনিং ১০ শতাংশ বোনাস, ইন্দো-বাংলা ফার্মা ১০ শতাংশ বোনাস, মেট্রো স্পিনিং ২ শতাংশ বোনাস, আনলিমাইয়ার্ন ১০ শতাংশ নগদ, নূরানী ডাইংয়ের ২ শতাংশ নগদ ও ১১ শতাংশ স্টক, আইটি কনসালটেন্টসের ১০ শতাংশ বোনাস এবং ফরচুন সুজ ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে মুন্নু জুট স্টাফরার্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮.৭৪ টাকা ও চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩.৩০ টাকায়; মুন্নু সিরামিকের ইপিএস হয়েছে ২.১১ টাকা ও চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯১.৪৬ টাকায়; আরএন স্পিনিংয়ের ইপিএস হয়েছে ০.৫৮ টাকা ও চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে১৮.৩৪ টাকায়; ইন্দো-বাংলার ইপিএস হয়েছে ১.৩৫ টাকা ও চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.১৯ টাকায়; মেট্রো স্পিনিংয়ের ইপিএস হয়েছে ০.০৯ টাকা ও চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৫৩ টাকায়; আনলিমাইয়ার্নের ইপিএস হয়েছে ০.৫৫ টাকা ও চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে১১.০৬ টাকায়; নূরানী ডাইংয়ের ইপিএস হয়েছে ১.৫০ টাকা ও চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.১০ টাকায়; আইটি কনসালটেন্টসের ইপিএস হয়েছে ১.১৪ টাকা ও চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.১৬ টাকায় এবং ফরচুন সুজের ইপিএস হয়েছে ১.৮৬ টাকা ও চলতি বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৫৯ টাকায়।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য মুন্নু জুট স্টাফলার্সের বার্ষিক সাধারণ সভা ৬ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৫ নভেম্বর; মুন্নু সিরামিকের এজিএম ৬ ডিসেম্বর ও রেকর্ড ডেট ১৫ নভেম্বর; আরএন স্পিনিংয়ের এজিএম আগামী ২৩ ডিসেম্বর ও ২০ নভেম্বর রেকর্ড ডেট; ইন্দো-বাংলার এজিএম আগামী ৬ ডিসেম্বর ও ১৫ নভেম্বর রেকর্ড ডেট; মেট্রো স্পিনিংয়ের এজিএম আগামী ১৭ ডিসেম্বর ও ২৫ নভেম্বর রেকর্ড ডেট; আনলিমাইয়ার্নের এজিএম ২০ ডিসেম্বর ও ২০ নভেম্বর রেকর্ড ডেট; নূরানী ডাইংয়ের এজিএম আগামী ২০ ডিসেম্বর ও ১১ নভেম্বর রেকর্ড ডেট; আইটি কনসালটেন্টসের এজিএম আগামী ১৬ ডিসেম্বর ও ১৫ নভেম্বর রেকর্ড ডেট এবং ফরচুন সুজের এজিএম আগামী ২০ ডিসেম্বর ও ২২ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।