পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২২ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২.২৯ টাকা।গত বছরের তুলনায় কোম্পানিটির ইপিএস কমেছে। কেন কমলো ইপিএস, এবিষয়ে কোম্পানি সচিব আশিষ কুমার শাহা সানবিডিকে বলেন, গত বছর আমাদের একটি বড় আয় ছিলাে নন-অপারেটিয়। এবার সেটি কমেছে। নন-অপারেটি বলতে, আমরা গত বছর ফাই ফাইন্যােন্সর শেয়ার বিক্রি করে প্রায় ৩ কোটি টাকা আয় করে ছিলাম। এবার এ জাতীয় আয় হয়েছে মাত্র ১ কোটি টাকার মতো। ফলে আমাদের আয়, গত বছরের তুলনায় কমেছে। তবে এবার অপারেটিং আয় বড়েছে।
এদিকে, এবার শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩.৬০ টাকা ।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় রাওয়া কনভেনশন হল, মহাখালী, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।