ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ১৫.০৪ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, রোববার শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২২৭ বারে ৩ লাখ ১৬ হাজার ৫৭৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৮ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩৬ টাকা বা ১০.৪০ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৮২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৩ হাজার ৮৯৮ বারে ৪ লাখ ৮৬ হাজার ৮১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৮১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল পলিমার, নুরানি ডাইং, প্যাসিফিক ডেনিমস, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, তিতাস গ্যাস,ফরচুন সুজ, আলিফ ইন্ডাস্ট্রিজ ও ম্যাকসন স্পিনিং লিমিটেড।