শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
ওয়াইম্যাক্সের লভ্যাংশ ঘোষণা
প্রকাশিত - অক্টোবর ২৮, ২০১৮ ৭:০১ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্তওয়াইম্যাক্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। ৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৬ পয়সা। ৩০ জুন ২০১৮ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ৪৪ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.