জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘এ রায় ফরমায়েশি রায়। এ রায়ে খালেদা জিয়া ন্যায় বিচার পাননি। সরকার যেভাবে চেয়েছে, রায় সেভাবে হয়েছে। আমরা এ রায় প্রত্যাখান করছি।’
রায়ের প্রতিবাদে আগামীকাল সারাদেশে জেলা মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন ফখরুল।
সোমবার (২৯ অক্টোবর) এ মামলায় খালেদা জিয়াসহ চার আসামিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।