ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে লিবরা ইনফিউশন লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ২২০ টাকা ৯০ পয়সা বা ৩০.৮৫ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার শেয়ারটি সর্বশেষ ৯৩৭ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৩৭ বারে ৯০ হাজার ১১৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৯৪ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৮ টাকা ৭০ পয়সা বা ২২.৩১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ৪ হাজার ৪৬৭ বারে ২৯ লাখ ৮৯ হাজার ৫০৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফাইন ফুডস, দেশবন্ধু পলিমার, ফু-ওয়াং ফুড, সায়হাম কটন,এসকে ট্রিমস, আমান ফিড, তসরিফা ইন্ডাস্ট্রিজ ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।