পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ স্লাগ ড্রায়ার প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে কোম্পানিটি ইউনিট-১ ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির ইউনিট-১ এ প্রতিদিন ৬০০ মেট্রিক টন উৎপাদন হয়; যা কোম্পানিটির উৎপাদন অনুযায়ী সরবরাহ করতে পারবে না।
এছাড়া এই ইউনিটে রক্ষণাবেক্ষণ ও বৈদ্যুতিক খরচ এত বেশি যে কোম্পানির জন্য আর্থিকভাবে সম্ভব না।
এদিকে কোম্পানিটি একই জায়গায় স্লাগ ড্রায়ার প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে; যা অনেক বেশি উৎপাদন খরচ কার্যকর হবে। এই প্লান্টের মাধ্যমে বিদ্যমান ইউনিট-২ ও ইউনিট-৩ যথাযথ উৎপাদন নিশ্চিত করবে।