ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ বা ১০ টাকা ৯০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানির শেয়ার সর্বশেষ ১৫ টাকা লেনদেন হয়েছে।
টপটেন লুজার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১১ শতাংশ বা ৬০ পয়সা কমেছে। ফান্ডের ইউনিট সর্বশেষ ৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫.৩২ শতাংশ কমেছে। এদিন কোম্পানির শেয়ার সর্বশেষ ৮ টাকা ৯০ পয়সা বেচাকেনা হয়েছে।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- পিপলস ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, বিআইএফসি, ম্যারিকো, মুন্নু জুট স্ট্যাফলার্স ও বিডি অটোকার্স লিমিটেড।