শেয়ারবাজারে তালিকাভুক্ত কুইনসাউথ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৯৩ টাকা।