প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস আগের তুলনায় বেড়েছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৯ টাকা। যা এর আগের বছর একই সময় ছিল ০.৪৫ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.৪ টাকা।
এছাড়া আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫২.৪৪ টাকা। ৩০ জুন ২০১৮ সমাপ্ত সময় এনএভি ছিল ৪৭.৯৭ টাকা।