পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নিম্নে কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো:
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড :তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমটিবি ব্যাংক লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ০.১১ টাকা।
এদিকে, ৯ মাসে অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বর’১৮ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০১ টাকা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ০.৮৪ টাকা।
এদিকে, ৯ মাসে অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বর’১৮ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২.২৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ২০.৫১ টাকা।
এনসিসি ব্যাংক লিমিটেড :তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ০.৫৩ টাকা।
এদিকে, ৯ মাসে অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বর’১৮ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ১.৩৩ টাকা।
ইউনিয়ন ক্যাপিটাল :তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ০.৮১ টাকা।
এদিকে, ৯ মাসে অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বর’১৮ কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.১০ টাকা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ২.০৮ টাকা।
এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৮ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪.০২ টাকা।
ইসলামী ব্যাংক :তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.২৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ০.৩০ টাকা।
এদিকে, ৯ মাসে অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বর’১৮ কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.১৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.০৮ টাকা।
এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১১.১৬ টাকা (ঋণাত্মক)। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩২.৬৭ টাকা।
এবি ব্যাংক :তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.০১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.১৫ টাকা।
এদিকে, ৯ মাসে অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বর’১৮ কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৬৪ টাকা।
এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১১.৭৯ টাকা (ঋণাত্মক)। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩২.০৭ টাকা।
ন্যাশনাল ব্যাংক :তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৪০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৩৯ টাকা।
এদিকে, ৯ মাসে অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বর’১৮ কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৯০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৭৮ টাকা।
এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.৭৩ টাকা (ঋণাত্মক)। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.২৭ টাকা।
ফনিক্স ফাইন্যান্স :তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফোনিক্স ফাইন্যান্স। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৪৫ টাকা।
এদিকে, ৯ মাসে অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বর’১৮ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৬৯ টাকা।
এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৮৬ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২.৮৩ টাকা।
সায়হাম টেক্সটাইল মিলস :প্রথম প্রান্তিকের (জুলাই’১৮-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস প্রায় দ্বিগুণ বেড়েছে।সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৫১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.২৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৯৪ টাকা (নেগেটিভ)। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭.৫০ টাকা।
গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি :তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৫৩ টাকা।
এদিকে, ৯ মাসে অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বর’১৮ কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.১৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৫৬ টাকা।
এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩.২০ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮১.৯২ টাকা।
ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি :তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস আগের বছরের তুলানয় বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.১৫ টাকা। সে হিসেবে কোম্পানির আয় বেড়েছে ০.০৩ টাকা।
এদিকে, ৯ মাসে অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বর’১৮ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.১০ টাকা। সে হিসেবে কোম্পানির আয় বেড়েছে ০.০৫ টাকা।
এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৩ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১.৪৮ টাকা।
রহিম টেক্সটাইল মিলস :প্রথম প্রান্তিকের (জুলাই’১৮-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিম টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৩০ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৪৪ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৩.১৬ টাকা।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স :তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’১৮-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’১৮-সেপ্টেম্বর’১৮) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.২৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.২৪ টাকা।
জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে ইপিএস হয়েছে ০.২৩ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৩১ টাকা।
এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৪৪ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮.৩৪ টাকা।
মাইডাস ফাইন্যান্স :তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’১৮-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’১৮-সেপ্টেম্বর’১৮) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.২৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.২৩ টাকা।
জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে সমন্বিত ইপিএস হয়েছে ০.১০ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৩৪ টাকা।
এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৫২ টাকা (ঋণাত্মক)। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১.১৩ টাকা।
পূবালী ব্যাংক :তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’১৮-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেড। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’১৮-সেপ্টেম্বর’১৮) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২.৬৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৫৩ টাকা।
এছাড়া শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮.৫৮ টাকা। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬.৩০ টাকা।
ফেডারেল ইন্স্যুরেন্স :তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৮-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই’১৮-সেপ্টেম্বর’১৮) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০৯ টাকা। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০২ টাকা।
এদিকে, কোম্পানিটির ৯ মাসে অর্থাৎ (জানুয়ারি-সেপ্টেম্বর‘১৮) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৪১ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ০.৩৩ টাকা। সেই হিসেবে ৯ মাসে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০৮ টাকা।
এছাড়া ৯ মাসে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৬১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.০১ টাকা ঋণাত্নক। ৩০ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১.৩৬ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৭ সামপ্ত সময় যা ছিল ১১.৫০ টাকা।
বার্জার পেইন্টস :দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস আগের তুলনায় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭.৩৫ টাকা। যা এর আগের বছর একই সময় ছিল ৫.৭১ টাকা।
এদিকে এপ্রিল-সেপ্টেম্বর ৬ মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৪.৭৪ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ১৪.৯১ টাকা।
এছাড়া আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫.১৩ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪৬.৮০ টাকা।
মালেক স্পিনিং মিলস :প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস আগের তুলনায় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.২৭ টাকা। যা এর আগের বছর একই সময় ছিল ০.১১ টাকা। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.১৬ টাকা।
এছাড়া আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.০৩ টাকা ঋনাত্নক। যা এর আগের বছর একই সময় ছিল ১.২০ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৫.৬৩ টাকা। ৩০ জুন ২০১৮ সমাপ্ত সময় এনএভি ছিল ৪৫.৩৬ টাকা।