পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির ২০১৮ সালের সমাপ্ত সময়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্র জানায়, কোম্পানিটির প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,১৮) প্রিমিয়াম আয় কমেছে ১০১ কোটি ২৮ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৪ কোটি ৯৬ লাখ টাকা। আগের বছর একই সময় প্রিমিয়াম আয় ছিল ৮০ কোটি ১৬ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ ছিল ৩ হাজার ১৩৭ কোটি ২৭ লাখ টাকা।
দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল, ২০১৮-জুন,২০১৮) ১৪৮ কোটি ৬ লাখ টাকার প্রিমিয়াম আয় বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৩ কোটি ৩ লাখ টাকা।
আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছিল ১০৯ কোটি ১৭ লাখ টাকার। একই সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ২৪৬ কোটি ৪৪ লাখ টাকা।
এদিকে ৬ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় বেড়েছে ৪৬ কোটি ৭৮ লাখ টাকার। আর তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩৯৩ কোটি ৩ লাখ টাকার। আগের বছর একই সময় ছিল ২৯ কোটি টাকার। আর তহবিলের পরিমাণ ছিল ৩ হাজার ২৪৬ কোটি ৪৪ লাখ টাকা।
তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,১৮) কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে ২৪ কোটি ১২ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৩ কোটি ৬৯ লাখ টাকা।
আর ৯ মাসে কোম্পানিটির প্রিমিয়াম আয় কমেছে কোটি ২২ ৬৬ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৩ হাজার ৩৬৮ কোটি ৯১ লাখ টাকা।