ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫২ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানির শেয়ার সর্বশেষ ১৭ টাকা ১০ পয়সা লেনদেন হয়েছে।
টপটেন লুজার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১১ শতাংশ বা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, কেপিসিএল, সিটি জেনারেল ইন্স্যুরেন্স,তসরিফা, বেঙ্গল উইন্ডসোর থার্মো প্লাস্টিক, বিডি অটোকার্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড।