বিবিসির সাংবাদিক হত্যার দায়ে আফগান ট্রাইবুনালে তিনজনের দণ্ড
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৪ ১৬:৫০:৩২

আফগানিস্তানের একটি বিশেষ ট্রাইব্যুনাল বিবিসির এক সাংবাদিককে গুলি করে হত্যার দায়ে তিন জনকে অভিযুক্ত করে শাস্তি দিয়েছেন।
বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড ও অপর দু’জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ট্রাইব্যুনালের আদেশের বৈধতা নিশ্চিত করতে মামলাটি এখন উচ্চ আদালতে পাঠানো হবে।
বিবিসির পশতু ভাষার সার্ভিসে কর্মরত সাংবাদিক আহমাদ শাহকে গত বছরের এপ্রিলে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা।
বাড়ি ফেরার পথে হামলার মুখে পড়া এই সাংবাদিক রয়টার্সের হয়েও কাজ করতেন।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













