মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধ কমাতে বেইজিং যাবে মার্কিন প্রতিনিধি দল
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০১৯-০১-০৫ ১১:০১:১৩

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য যুদ্ধের অবসান ঘটাতে চায়। আলোচনা করতে চায় দেশ দুটি। এই সংকট কাটাতে আগামী সোমবার ও মঙ্গলবার চীনের বেইজিং এ যাবে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল।
চীনের বাণিজ্যমন্ত্রী জানিয়েছে, বাণিজ্যযুদ্ধ নিয়ে অস্থায়ী সমঝোতার প্রথম বারের মতো চীনে আসছে মার্কিন প্রতিনিধি দলটি। দলটির নের্তৃত্ব দিবে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেফ্রি গেরিস। গত বছর আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট সি জিন পিংয়ের ‘‘গুরুত্বর্পূণ সমঝোতা বাস্তবায়ন’’ নিয়ে আলোচনা করবেন। এই আলোচনার অংশ হিসেই প্রতিনিধি দলটি চীনে আসছে।
সূত্র: বিজনেস অব ইন্ডিয়া
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













