সর্বশেষ হিসাব বছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি । সোমবার বিনিয়োগকারীদের হিসাবে ওই শেয়ার পাঠানো হয়।
কোম্পানিগুলো হচ্ছে:- এএফসি অ্যাগ্রো বায়োটেক, একটিভ ফাইন কেমিক্যালস, ইন্ট্রাকো রিফুয়েলিং ও শাশা ডেনিমস। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরের জন্য এএফসি অ্যাগ্রো বায়োটেক ১৫ শতাংশ, একটিভ ফাইন কেমিক্যালস ২০ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং ৫ শতাংশ, এবং শাশা ডেনিমস ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। আজ সেই বোনাস শেয়ার বিও একাউন্টে পাঠানো হয়।
সান বিডি/এসকেএস