মুহাম্মদ ইব্রাহীম কবীরের স্থলাভিষিক্ত হলেন আবু হেনা মুস্তাফা কামাল। আবু হেনা মুস্তাফা কামাল গতকাল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন।এর আগে তিনি কুমিল্লার বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএআইইউএসটি) রেজিস্ট্রার ছিলেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫৯তম সিন্ডিকেট সভায় রেজিস্ট্রার নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে রেজিস্ট্রার হিসেবে আবু হেনা মুস্তাফা কামালকে নিয়োগ প্রদান করা হয়।