ভারতের ১৬টি বিমান বন্দরে একক প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৭ ১৮:৪৯:৪৪

ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) দেশের ১৬টি বিমানবন্দর এলাকায় একক প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে। বিমানবন্দর এলাকার পরিবেশ দূষণ দুর করার জন্য এই উদ্দ্যেগ গ্রহণ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়,এসব প্লাস্টিক ব্যবহারের ফলে বিমানবন্দর এলাকার পরিবেশ দূষিত হচ্ছে।
এই নিষেধাজ্ঞার ফলে ভ্রমণকারী যাত্রীরা বিমানবন্দরের যাত্রী ছাউনী এবং শহর এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র কোনো প্লাস্টিকের জিনিস ব্যবহার করতে পারবেন না। এর মধ্যে অন্যতম হলো খড়, প্লাস্টিক কাটার,প্লাস্টিকের প্লেট ইত্যাদি।
যে সকল বিমানবন্দরে ক্ষুদ্র প্লাস্টিক ব্যবহার করা যাবে না, সেই ১৬ বন্দর হলো ইন্দোর, ভোপাল, আহমেদাবাদ, ভুবণেশ্বর, তিরুপাতি, ত্রিচাই,বিজয়ওয়াড়া, দেহ্রাদুন,চন্ড্রীগড়,ভাদোদারা,মাদুরায়,রায়পুর ভিজাগ,পুনে,কোলকাতা এবং বারাণসী।
এছাড়াও বিমানবন্দর কর্তৃপক্ষ ওই এলাকায়, গ্রীণহাউস গ্যাস নির্গমণ কমানোর জন্য একটি নীতি প্রণয়ন করেছে। এই নীতিতে অতিরিক্ত কারবন নির্গমন নিয়ন্ত্রণ করার কথাও বলা হয়েছে।
সূত্র-টাইমস অব ইন্ডিয়া
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













