
যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে শুরু হতে যাওয়া বাণিজ্য যুদ্ধ বন্ধ করতে আলোচনা শুরু করেছে দেশ দুটি। আজ চীনের রাজধানী বেইজিংয়ে দেশ দুটির এই সংক্রান্ত উর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা শুরু করেছে।
বিবিসি সূত্র মতে, গত বছর এই দুইদেশ বাণিজ্যে যুদ্ধকে কেন্দ্র করে একে অপরের পণ্যের উপরে কোটি টাকার উপরে শুল্ক আরোপ করেছিল। দুই দিনের আলোচনার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে ৯০ দিনের জন্য শুল্ক আরোপ থেকে বিরত থাকার ব্যাপারে দুই দেশ সম্মত হয়েছে। আজকের বৈঠকে বৈশ্বিক রাজনীতিতে বাণিজ্যে যুদ্ধের উদ্বিগ্নতা বৃদ্ধি এবং এর ফলাফল নিয়ে আলোচনা হয়।
সূত্র আরও জানিয়েছে, দুই দেশের এই আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির বাণিজ্য প্রতিনিধি জেফরি গেরিস। উভয় পক্ষের আলোচনা কতদূর এগিয়েছে সে বিষয়ে কেউ কোনো তথ্য দেয় নি। তবে, চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, তার দেশের ‘‘ভালো বিশ্বাস রয়েছে যে পারস্পারিক শ্রদ্ধাবোধ এবং সমতার ভিত্তিতে এই বাণিজ্যে যুদ্ধের সমাধান হবে।’’
সানবিডি/এনজে