চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন চেয়ারম্যান হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শামীম চৌধুরী।
সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সিএসইর চেয়ারম্যান ড. এ.কে আব্দুল মোমেন পদত্যাগ করেছেন। যা সিএসইর পর্ষদে গৃহিত হয়েছে। ড. এ.কে আব্দুল মোমেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন।
সিএসইর পরিচালনা পর্ষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শামীম চৌধুরীকে নির্বাচন করেছেন।
সান বিডি/এসকেএস