দেশের অর্থনীতির গতিধারায় পুঁজিবাজারকে যুক্ত করার আহ্বান জানিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই ) ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। নব নিযুক্ত প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দয়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানিয়ে এ আহ্বান জানায় সংগঠনটি। আজ মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ক্রমবর্ধমান অর্থনীতির গতিধারার সঙ্গে পুঁজিবাজারকে যুক্ত করুন। এতে করে সরকারের বর্তমান উন্নয়ন কর্মকান্ড আরও গতিশীল হবে। উন্নয়নমূলক কর্মকান্ডের গতিধারা আগামীদিনগুলোতে আরও বেশী সমৃদ্ধশালী ও বেগবান করার লক্ষে আ.হ.ম. মুস্তফা কামাল এম.পি. কে অর্থ-মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব ভার প্রদান করায় ডিবিএ’এর প্রতিনিধিসহ সকল সদস্যবৃন্দ গভীরভাবে অভিভূত।
অর্থমন্ত্রী দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখবেন বলে ডিবিএ প্রতিনিধিবৃন্দ আন্তরিকভাবে বিশ্বাস করে।
একই সাথে উক্ত মহান জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুঁজিবারের সাথে সম্পৃক্ত বিজয়ী সকল নবীণ-প্রবীণ সম্মানিত সংসদ সদস্যবৃন্দকে ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) উষ্ণ অভিনন্দন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সংখ্যাগরিষ্ঠ ও নিরংকুশ বিজয় লাভ করে। পরবর্তীতে গত ৭ জানুয়ারি ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দক্ষ সরকারকে পুঁজিবাজারের শীর্ষ সংগঠন, ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।
সানবিডি/বিজ্ঞপ্তি/জিইউ