পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই ফরমুলেশন, এসিআই লিমিটেড, খুলনা পাওয়ার ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় ঘোষিত নগদ ও বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এসিআই ফরমুলেশনের পরিচালনা পর্ষদ ২০১৭-১৮ অর্থবছরের ব্যবসায় ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এছাড়া এসিআই লিমিটেডের পর্ষদ ১১৫ শতাংশ নগদ এবং ৩.৫০ শতাংশ বোনাস, খুলনা পাওয়ার কোম্পানি ৩০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস আর ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। যা শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে ও বিও হিসাবে পাঠানো হয়েছে।
সান বিডি/এসকেএস