বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সহ-সভাপতি নাছির নঈম মুহিম, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম, সহ-সম্পাদক লাবু, সদস্য মানিক চৌধুরীসহ ছাত্রলীগের ৪০/৫০ জন এসে দুপুর ১টার দিকে রাজধানীর টেকনিক্যাল মোড় অবরোধ করে রাখা পোশাকশ্রমিকদের সরিয়ে দেন।এর ফলে কল্যাণপুরের দিক থেকে গাবতলীমুখি যান চলাচল শুরু হয়েছে।
বেতন-ভাতার সমন্বয় ও কারখানায় দুই শ্রমিককে মারধরের অভিযোগ এনে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এশিয়া সিনেমা হলের কাছে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই এলাকায় কয়েকটি কারখানার পোশাকশ্রমিক।
এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ দুই ঘণ্টা হওয়ার পরও সেখানে মালিক সংগঠন, কিংবা পুলিশের দৃশ্যমান কোনো তৎপরতা ছিল না।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাংলা কলেজ শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকে সড়কে অবস্থান নিলে দুপুর ১টার দিকে টেকনিক্যাল মোড় থেকে সরে দাঁড়ান শ্রমিকরা।