গাজার হামাসে বিমান হামলা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-১৩ ১১:২৫:৩৭

গাজায় হামাসের দুটি ভূগর্ভস্থ স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
শনিবার রাতে গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা চালানোর জবাবে এ হামলা চালানো হয় বলে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক টুইটে জানানো হয়, ‘আজ (শনিবার) রাতে গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে একটি রকেট ছোঁড়া হয়েছে। এর জবাবে আইডিএফ জঙ্গি বিমান গাজা ভূখণ্ডে হামাসের দুটি ভূগর্ভস্থ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।’
টুইটে আরও বলা হয়, ‘আমরা ইসরায়েলি বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান শুরু করেছি।’
গাজার নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েল গাজা সিটিতে দুটি বিমান হামলা চালিয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













