সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক ২১ জানুয়ারি
প্রকাশিত - জানুয়ারী ১৪, ২০১৯ ৫:২১ পিএম

আগামী ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২১ জানুয়ারি সকাল ১০টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার ওই বৈঠক হবে।
গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। একইদিন শপথ নেন মন্ত্রিসভার সদস্যরাও। এই শপথের মধ্যে দিয়েই টানা তৃতীয়বারের মত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে গড়লেন ইতিহাস। এবারের ৪৭ জনের মন্ত্রিসভায় ২৭ জনই নতুন মুখ।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ। নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২৫৬টিতেই জয় পায় আওয়ামী লীগ। মহাজোট পায় ২৮৮টি। যার মধ্যে জাতীয় পার্টি ২২টি, জাসদ তিনটি, ওয়ার্কার্স পার্টি তিনটি, বিকল্পধারা দুটি, তরীকত ফেডারেশন একটি ও বাংলাদেশ জাসদের একটি আসন রয়েছে। অন্যদিকে, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মাত্র সাতটি আসন পায়। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন তিনটি আসনে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.