২০১৯-২১ মেয়াদে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) কার্যনির্বাহী ও পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ইভেন্স গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মো. হেলাল উদ্দিন এবং পরিচালক প্রীতি চক্রবর্ত্তী যথাক্রমে সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারণ শ্রেণীতে বিসিআইয়ের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন আনোয়ার-উল আলম চৌধুরী, প্রীতি চক্রবর্ত্তী, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ঈসমাইল হোসেন, প্রবীর কুমার সাহা, মিজানুর রহমান, রেহানা রহমান, এসএম শাহ্ আলম মুকুল, শাহ আলম লিটু, মো. শাহিদ আলম, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাব্বত উল্লাহ, সালাউদ্দিন আলমগীর, রিজওয়ান আর রাহমান, মো. জিয়া উদ্দিন, মো. শিহাব উজ্জা চৌধুরী ও জুবায়ের বিএ সিদ্দিকী। এছাড়া সহযোগী শ্রেণীতে নির্বাচিত হয়েছেন মো. হেলাল উদ্দিন, রঞ্জন চৌধুরী, দেলোয়ার হোসেন রাজা, শহিদুল ইসলাম নিরু, আবুল কালাম ভূঁইয়া, জিয়া হায়দার মিঠু, যশোদা জীবন দেবনাথ ও চৈতন্য কুমার দে চয়ন। —বিজ্ঞপ্তি