পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।
কোম্পানি ৪টি হলো : অগ্নি সিস্টেমস, ন্যাশনাল ফিড মিলস, কুইন সাউথ টেক্সটাইল এবং সাইফ পাওয়ারটেক।
সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি ৪টির ঘোষিত বোনাস শেয়ার মঙ্গলবার (১৫ জানুয়ারি) শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে।
এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অগ্নি সিস্টেমস ৫ শতাংশ, ন্যাশনাল ফিড মিলস ৫ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল ১০ শতাংশ এবং সাইফ পাওয়ারটেক ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি ৪টির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সান বিডি/এসকেএস