অনুমতি ছাড়াই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবে তুরস্ক: এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৬ ১৫:৪৫:১৪

কারো কোন অনুমতি ছাড়াই সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করবে তুরস্ক জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
মি. এরদোগান রুশ দৈনিক কমমারসেটে লেখা একটি নিবন্ধে এ দাবি করেন।
তিনি আরো বলেন, কোন প্রক্রিয়ায় সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে সে বিষয়ে কারো কাছ থেকে আমাদের দিক নির্দেশনা নেয়ার প্রয়োজন নেই।
‘ গত ৩০ বছর ধরে সন্ত্রাসী সংগঠন কুর্দিশ প্রটেকশন ইউনিটসের কার্যক্রমআমাদের জনগণের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। কাজেই এমন একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে কারও অনুমতির দরকার নেই,’ বললেন এরদোগান।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, উপযুক্ত পরিবেশ পেলেই সন্ত্রাসীদের ধাওয়া দেয়া আমাদের অধিকার। যারা সিরিয়ার ভেতর থেকে আমাদের দেশের জন্য হুমকি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার আমরা রাখি।
তুরস্ক ও রাশিয়ার মধ্যে সমন্বয় নিয়ে লেখা নিবন্ধে এরদোগান আরও বলেন, সিরিয়া ও প্রতিবেশী দেশের সীমান্তে বসবাস করা কোনো কুর্দিদের সঙ্গে তুরস্কের কোনো সমস্যা নেই।
এরদোগান বলেন, যুক্তরাষ্ট্রের কয়েকটি গোষ্ঠী মূল ঘটনা উপেক্ষা করছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো সিরিয়ার কুর্দিদের প্রতিনিধিত্ব করছে না। বিপরীতে তারা কুর্দিশ লোকদের মারাত্মক ক্ষতির মুখে ফেলছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













