ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) সম্প্রসারণে সব ধরণের সহযোগীতা অব্যহত রাখার আশ্বাস দিয়েছে বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলাম। প্রতিষ্ঠানটির কাউন্সিলররা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আশ্বাস দেন।
আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ সানাউল্লাহ, এফসিএস এর নেতৃত্বে কাউন্সিলর মোঃ আসাদ উল্লাহ এলএল.এম, এফসিএস, এ কে এম মুশফিকুর রহমান, এফসিএস, গোপাল চন্দ্র দেবনাথ এফসিএস, এবং ইনস্টিটিউটের সেক্রেটারি কাজী মোঃ শামসুল আলম ও মোঃ শামিবুর রহমান, এসিএস, পরিচালক (হিসাব ও অর্থ) উপস্থিত ছিলেন।
কাউন্সিলের পক্ষ থেকে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মোঃ মফিজুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব নেয়ার জন্য অভিনন্দন জানান। তাকে আইসিএসবির কাউন্সিলের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন। তিনি সদস্যদের পেশাগত উন্নয়নের জন্য আইসিএসবির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে সচিবকে অবগত করেন। একই সঙ্গে ইনস্টিটিউটের ভবিষ্যত পরিকল্পনাসমূহও তুলে ধরেন।
সাক্ষাতকালে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট বাণিজ্য সচিবকে পর্যাপ্ত পরিমানে বাজেট এবং ইনস্টিটিউটের ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দের অনুরোধ জানান। বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলাম মনোযোগ সহকারে কথাগুলো শুনেন এবং বাংলাদেশে কোম্পানি সেক্রেটারি পেশার পেশাদারিত্ব ও উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করেন।
এছাড়াও আইসিএসবি যে আন্তর্জাতিক মানের পেশাদারী শিক্ষা প্রদান করছে তারও প্রশংসা করেন। তিনি তাঁর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার নিশ্চয়তা প্রদান করেন।
কাউন্সিল সদস্যরা বাণিজ্য সচিবকে তাঁর মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান। আশা প্রকাশ করেন যে, তাঁর সহায়তা ও নির্দেশনা ইনস্টিটিউটকে তার লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে সহায়তা করবে।