সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অগ্রণী ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, রোববার অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৩৩.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৩৬.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ৯.৮২ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৭৬ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯.৫৫ শতাংশ, সুহৃদের ৯.৪২ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.২৬ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৮.২৮ শতাংশ, ফনিক্স ইন্স্যুরেন্সের ৬.৮২ শতাংশ, বিডিকমের ৪.৮১ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪.৪১ শতাংশ এবং আইটি কনসালটেন্টসের শেয়ার দর ৪.২৮ শতাংশ বেড়েছে।
সান বিডি/এসকেএস