বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা: দীপু মনির সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় তিনি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ে উক্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি নবনিযুক্ত মাননীয় শিক্ষা মন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহোদয়গণকে চুয়েট পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর কাছে চুয়েটের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় মন্ত্রী ও উপমন্ত্রী মহোদয়গণ চুয়েটের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।