পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- শাশা ডেনিমস, রহিম টেক্সটাইল, মালেক স্পিনিং আনলিমা ইয়ার্ন ও অ্যারামিট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলো লভ্যাংশের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। আর যেসব কোম্পানি নগদ লভ্যাংশ দিয়েছে তারা বিইএফটিএনের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
অ্যারামিট লিমিটেডের নগদ লভ্যাংশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে শাশা ডেনিমস ১৫ শতাংশ নগদের সাথে ৭ শতাংশ বোনাস, রহিম টেক্সটাইল ২০ শতাংশ নগদের সাথে ১০ শতাংশ বোনাস, মালেক স্পিনিং ১০ শতাংশ নগদ, আনলিমা ইয়ার্ন ১০ শতাংশ নগদ ও অ্যারামিট লিমিটেড ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
সান বিডি/এসকেএস