রাজশাহী বিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত অবস্থায় সহপাঠী শোভনের মাধ্যমে জঙ্গিবাদে জড়ায় শরিফুল ইসলাম ওরফে খালিদ (২৭)। এরপর ২০১৬ সালের ২৩ এপ্রিল সংঘবদ্ধ হয়ে রাবি’র ইংরেজী বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমকে হত্যা করে সে আত্মগোপনে চলে যায়। এর কিছুদিন পরই ওই বছর গুলশানের হলি আর্টিজানে হামলার পরিকল্পনায় প্রধান ভূমিকা ছিল শরিফুলের।
শনিবার (২৬ জানুয়ারী) সকালে রাজধানীর কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান। এর আগে শুক্রবার (২৫ জানুয়ারী) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে শফিকুলকে গ্রেফতার করে র্যাব-৫।