শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর সেবার পরিধি আরো সম্প্রসারিত করতে আজ (২৭.০১.২০১৯) রবিবার দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় ৬৯তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক জনাব আফরোজা গুলনাহার এবং বিশেষ অতিথি ছিলেন জনাব প্রফেসর ডাঃ এম. আমজাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিক ব্যাংকের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জনাব আহম্মদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়িরা উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে