মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এক হাজার লোকের কর্মসংস্থান করবে চট্টগ্রামের অন্যতম গ্রুপ বিএসএম। এই জন্য গ্রুপটিকে ২০ একর জমি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা)।
আজ বেজার কার্যালয়ে এই সংক্রান্ত একটি চুক্তি সই করেছে দুই পক্ষ। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, নির্বাহী সদস্য মোঃ আইয়ুব, বেজার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিএসএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু সুফিয়ান। নির্বাহী সদস্য মোঃ আইয়ুব, বেজার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়েছে, বরাদ্দ পাওয়া জমিতে গ্রুপটির নতুম সংযোজন মডার্ন সিনিটেক্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ করবে। এর জন্য তারা ২০ একর জমি বরাদ্দ নিয়েচে।
মডার্ন সিনিটেক্স লিমিটেড এ চুক্তির মাধ্যমে দৈনিক ৫০০টন পলিয়েস্টার ফিলামেন্ট ইয়ার্ন, স্ট্যাপল (পিএসেফ) ফাইবার ও পিইটি চিপস উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করল। এটি হবে বাংলাদেশের প্রথম কন্টিনিউয়াস পলিমারাইজেশন ও পিএসএফ প্রকল্প। এর আনুমানিক ব্যয় ধরা হয়েছেে এক হাজার ২৬০ কোটি টাকা। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে এক হাজার প্লাস লোকের কর্মসংস্থান হবে।
সান বিডি/গিয়াস