এক মাসের ব্যবধানে আরও বেড়েছে স্বর্ণের দাম। আগামীকাল মঙ্গলবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে বলেছে, প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি আগামীকাল ২৯ জানুয়ারি) থেকে স্বর্ণের কার্যকর হবে। এর আগে গত ২ জানুয়ারি প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়িয়েছিল বাজুস।