সম্প্রতি এনসিসি ব্যাংকের “ইফেক্টিভ ব্রাঞ্চ অডিট” শীর্ষক দিনব্যাপী কর্মশালা ব্যাংকের ট্রেনিং ইন্সিটিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, এফসিএ, এফসিএস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি উদ্বোধন করেন।
এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও মোঃ হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ট্রেনিং ইন্সিটিটিউটের প্রিন্সিপাল জগদীশ চন্দ্র দেবনাথ কর্মশালাটি সমন্বয় করেন। প্রধান কার্যালয়ের ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স বিভাগের মোট ৩৩ জন নির্বাহী ও কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম প্রধান অতিথির ভাষণে ব্যাংকে ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স এর প্রয়োজনীয়তা উল্লেখ করে এ সংক্রান্ত গাইডলাইন যথাযথভাবে পরিপালনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি যথাসময় ও নিয়মে যথাযথ কর্তৃপক্ষের কাছে অডিট প্রতিবেদন পেশ করার ক্ষেত্রে কর্মশালাটি অংশগ্রহণকারীদের জন্য সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন।
সানবিডি/এনজে