বঙ্গোপসাগরের বিস্তৃণ এলাকাজুড়ে বাংলাদেশের গভীর সামুদ্রিক এলাকা বিদ্যমান। আর এসব এলাকায় রয়েছে বিভিন্ন রকমের মূল্যবান খনিজ সম্পদ। তার মধ্যে তেল ও গ্যাস অন্যতম।
গভীর সমুদ্রে তেল ও গ্যাসের অনুসন্ধানে উন্নত প্রযুক্তি ব্যাবহার করছে জ্বালানি খাতের বৃহৎ কম্পানি টোটাল। এ ক্ষেত্রে তারা থ্রিডি ডিজিটাল সিসমিক ইমেজ ব্যবহার করছে। এ বছর টোটালের ২৩ খনির বেশ কয়েকটিই গভীর সমুদ্রে।
টোটালের চেয়ারম্যান ও সিইও প্যাট্রিক পয়ানে বলেন, এ পরিশ্রম ও বিনিয়োগের ফল আগামী দিনগুলোতে আমরা পাব বলে আশা করছি।