দূর্নীতির অভিযোগে বিনা দোষে জাহালমের তিন বছর কারাভোগের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
সোমবার ৪ ফেব্রুয়ারী এ কথা জানান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
দুদক চেয়ারম্যান বলেন,দুদকের তদন্তকারী কর্মকর্তারা যদি জাহালমের ঘটনায় কোনো গাফিলতি করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, এ জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা জজ পদমর্যাদার দুদকের একজর পরিচালককে প্রধান করে কমিটি করা হয়েছে।
দুদকের ভুলে মিথ্যা অভিযোগে তিন বছর কারাভোগের পর রোববার রাত একটার দিকে গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান জাহালম।
প্রসঙ্গত, সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক। কিন্তু দুদকের ভুলে সালেকের বদলে তিন বছর কারাগারে কাটাতে হয়েছে টাঙ্গাইলের জাহালমকে।