ভিয়েতনামে ২৭-২৮ ফেব্রুয়ারি বৈঠকে ট্রাম্প-কিম
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-০৬ ১১:০৪:০৯

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিয়েতনামে ২৭-২৮ ফেব্রুয়ারি এ বৈঠক হবে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ বলে পরিচিত বার্ষিক ভাষণে ট্রাম্প এ বৈঠকের কথা জানান।
ট্রাম্প তার ভাষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত তুলে ধরেন।
ভাষণে রাজনৈতিক ঐক্যের ডাক দেন ট্রাম্প। এ ছাড়া মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়ে আবারও প্রত্যয় ব্যক্ত করেন ট্রাম্প।
এর আগে গত বছরের জুনে সিঙ্গাপুরে প্রথমবারের মতো বৈঠক করেন ট্রাম্প এবং কিম। তারপর থেকেই এই দুই নেতার মধ্যে পরবর্তী বৈঠক নিয়ে জল্পনা তৈরি হচ্ছিল। কবে কোথায় তাদের মধ্যে আবারও বৈঠক হবে তা নিয়ে বহুদিন ধরেই দু’পক্ষের মধ্যে আলোচনা হচ্ছিল।
জাতির উদ্দেশে দেয়া এবারের ভাষণের বিষয় ছিল মহত্ব নির্বাচন। ওই ভাষণে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের বিষয়ে আবারও প্রতিশ্রুতি পূনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। পাশাপাশি রাজনৈতিক ঐক্যের ডাক দিয়েছেন তিনি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













