
সৌদি আরবের কর্মকর্তারা সাংবাদিক জামাল খাশোগিকে তুরস্কের কনস্যুলেটের ভেতরে পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে জানিয়েছে, জাতিসংঘের তদন্ত কমিটি।
প্রাথমিক তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে, হত্যা রহস্য উদঘাটনের ব্যাপারে তুরস্কের তদন্ত করার উদ্যোগে সৌদি আরব বাধা দেয়ার সব ধরনের চেষ্টা করেছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্মকর্তারা সাংবাদিক জামাল খাশোগিকে নিষ্ঠুর এবং পরিকল্পিতভাবে হত্যা করেছে। প্রাথমিকভাবে এই ধরনের প্রমাণ পাওয়া গেছে।
গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তুরস্ক সফর করেন বিশেষ রিপোর্টার অ্যাগনেস ক্লামারডের নেতৃত্বে জাতিসংঘের একটি তদন্ত দল। এরপরই তারা এই প্রতিবেদন প্রকাশ করেন।
তিনি বলেন, খাশোগি হত্যাকাণ্ডের ‘হিম করা ও ভয়ঙ্কর অডিও’ তাদের হাতে তুলে দিয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা।
অ্যাগনেস ক্লামারডের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার ঘটনার ১৩ দিন পরেও তুরস্কের তদন্তকারি কর্মকর্তাদের সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। এভাবে বাধা সৃষ্টি করা হয়েছিল সৌদি আরবের পক্ষ থেকে। সে কারণে তদন্তে সমস্যা হয়েছে।
ধারণা করা হচ্ছে চলতি বছরের জুন মাসে অ্যাগনেস ক্লামারড খাসোগী হত্যার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন বলে ।
গত বছরের ২ অক্টোবর সৌদি সরকারের কড়া সমালোচক হিসেবে পরিচিত সাংবাদিক জামাল খাশোগি ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন। পরে জানা যায় তাকে হত্যা করা হয়েছে।